Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি তাঁদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।

পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে গৃহীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানান। এ সময় তাঁরা গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নাম খচিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেন।

রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে জীবন দেওয়া ও আহত হওয়া ব্যক্তিদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদ পরিবারের সার্বিক কল্যাণ, আহতদের যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সাক্ষাতে উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।