ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত একটি ‘কাগুজে বাঘ’। আলজাজিরার প্রতিবেদনে তাঁর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, মার্কিন সামরিক ঘাঁটি নিরাপত্তা নিশ্চিত করে—এমন ধারণা এখন ভেঙে গেছে।
চলমান সংঘাতের মধ্যে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সূত্র অনুযায়ী, কিছু ক্ষেত্রে এসব হামলা জ্বালানি ও অন্যান্য অবকাঠামোতেও বিস্তৃত হয়েছে।
ইজাদি বলেন, ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সব পর্যায়ের হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি ২০২৬ সালের আগস্টে আইআরজিসির উপপ্রধানের দায়িত্ব নেন। এর আগে তিনি বাহিনীটির স্থলবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।