রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন এবং স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন এবং এ খাতে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু ওই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার সরকারের অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসা গেলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা আবার ফিরবে বলেও তিনি উল্লেখ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।