Web Analytics

চার লাখ ৪০ হাজার টাকার চেক ডিজঅনার মামলায় দণ্ডিত লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৮ আগস্ট দুপুরে ঢাকার ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. সাদিক আহম্মেদের আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম মিয়া জানান, ২০০৭ সালের ২১ নভেম্বর এ মামলায় মুজিব পরদেশীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে বাদী ৫ লাখ টাকা পাবেন এবং বাকি ৩ লাখ ৮০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৩ সালে মজিবুর রহমানের ভাই মো. সোলায়মান সরদারকে ইংল্যান্ডে নেওয়ার কথা বলে মুজিব পরদেশী ৪ লাখ ৪০ হাজার টাকা নেন। পরে দুটি ২ লাখ ২০ হাজার টাকার চেক দিলেও সেগুলো ‘ফান্ড অপর্যাপ্ত’ কারণে প্রত্যাখ্যাত হয়। ২০০৪ সালের ১ জুন মামলা করা হয়। এর আগে ৪ আগস্ট ১০ লাখ টাকার আরেক চেক ডিজঅনার মামলায়ও তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।