ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, হাঁস প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯ ভোট। ফলে ৩৭ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে রুমিন ফারহানা জয় নিশ্চিত করেন।
মোট ১৫১টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার বেসরকারিভাবে ফলাফল নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক যাচাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।