Web Analytics

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের মামলায় আসামিদের পক্ষে সাময়িকভাবে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি। শনিবার সকালে আইনজীবী ভবনের হলরুমে সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এ ঘোষণা দেন।

আফতাব উদ্দিন বলেন, এ হত্যাকাণ্ডে আইনজীবী সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না। তিনি প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার কথাও বলেন। ঘটনাটি রাজনৈতিকীকরণ না করার আহ্বান জানান তিনি।

সমিতি জানিয়েছে, তদন্ত ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্তটি এক-দুই সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে জানান আফতাব উদ্দিন। তিনি বলেন, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস ১৬৪ ধারায় জবানবন্দিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে; তবে তদন্ত চলমান থাকায় এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।