Web Analytics

মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব বলেছেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের আর এক পয়সাও খরচ করা উচিত নয়। তিনি ইসরাইলের জন্য প্রায় ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধে আনা একটি বিলকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের অর্থ এমন একটি সেনাবাহিনীর জন্য ব্যয় করা উচিত নয়, যারা ফিলিস্তিনে গণহত্যা, লেবাননে জাতিগত নির্মূল অভিযান এবং ইরানে যুদ্ধাপরাধ করছে। তালিব আরও বলেন, অধিকাংশ আমেরিকান ও ডেমোক্র্যাট ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের পক্ষে, এখন তাদের প্রতিনিধিদের সেই দাবি শোনার সময় এসেছে।

বিলটির পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন আরও কয়েকজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা, যেমন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, গ্রেগ কাসার ও ইলহান ওমর। বিলটি প্রস্তাব করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি, যিনি বিদেশে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।