Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে ও বিদেশে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ একটি দলের বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বুধবার জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে বক্তব্যে তিনি বলেন, সরকার ও সংসদ দেশকে স্বনির্ভরতা ও পুনর্গঠনের পথে এগিয়ে নেওয়ার সময় পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। তিনি এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিতের অপচেষ্টা, যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে এক বাংলাদেশি নারী শিল্পীর ওপর হামলার কথাও উল্লেখ করেন। তাঁর অভিযোগ, ওই দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।

বিদেশে এসব ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়াদের সমালোচনা করে তারেক রহমান বলেন, তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী। তিনি আরও অভিযোগ করেন, গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনেও পলাতক শক্তির উস্কানি রয়েছে। শ্রমিকদের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মজুরি কমিশনের মাধ্যমে শিগগিরই নতুন সর্বনিম্ন বেতন কাঠামো ঘোষণা করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।