Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও এডুমেক্স কনসালটেন্সির যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার’-এর পর্দা নেমেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া ও উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রথম দিনের কার্যক্রম মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিজ্ঞান অনুষদ মাঠে অনুষ্ঠিত হয়।

সেমিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো. জাহিদুল ইসলাম মিয়াজী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক বক্তব্য দেন। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বাছাই করে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইইএলটিএস কোর্স বিনামূল্যে দেওয়া হবে। এজন্য ২০০০ টাকা জামানত দিতে হবে, যা নির্দিষ্ট শর্ত পূরণ করলে ফেরত দেওয়া হবে।

জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল জানান, এই এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার ও উচ্চশিক্ষার পরিকল্পনা বিনা খরচে ও নিজ ক্যাম্পাসে গুছিয়ে নিতে পেরেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।