Web Analytics

ঝালকাঠির নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায় শুক্রবার রাতে পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার নামে এক নারী। রাত সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয়রা দ্রুত নদীতে নেমে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

লাকি আক্তার জানান, স্বামী সাইদুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এবং কিছুদিন আগে তিনি তালাক দেন। এরপর বিভিন্নভাবে তার মেয়েকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছিল বলে দাবি করেন তিনি। এই আশঙ্কা ও মানসিক চাপে পড়েই তিনি নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান জানান, মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।