Web Analytics

তুরস্ক কাতারের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের কার্যালয়। চুক্তি সইয়ের পর এরদোয়ান বলেন, উপসাগরীয় অঞ্চলে আবার যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে কাতারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে তুরস্ক।

এরদোয়ানের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, নতুন চুক্তিটি দুই দেশের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে। একই সঙ্গে এটি তুরস্ক ও কাতারের বিদ্যমান সহযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে কার্যালয়টি জানিয়েছে।

তুরস্কে আয়োজিত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানান এরদোয়ান। এরদোয়ানের রাজনৈতিক দল একে পার্টির প্রকাশিত একটি পোস্টে ওই অনুষ্ঠানের ছবি তুলে ধরা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।