Web Analytics

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে বজ্রসহ ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং ভারি বর্ষণে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। এ সময় শিলাবৃষ্টি ও সক্রিয় ধূলিঝড়ও হতে পারে। পূর্বাভাসে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

মদিনা, হাইল, তাবুক, আল-জউফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বজ্রবৃষ্টির সময় বিভিন্ন এলাকায় বাতাসের গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

লোহিত সাগরের উত্তরে বাতাসের গতি ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার থাকলেও বজ্রবৃষ্টির সময় তা ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। মধ্য ও দক্ষিণাংশের কোথাও ঢেউ দুই মিটারের বেশি হতে পারে। আরব উপসাগরেও বজ্রবৃষ্টির সময় বাতাস ৫০ কিলোমিটারের বেশি গতিতে বইতে পারে এবং উত্তর ও দক্ষিণে ঢেউ দুই মিটারের বেশি হতে পারে। সাগর শান্ত থেকে উত্তাল থাকতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।