Web Analytics

বাংলাদেশ ও হংকং দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্যে ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট বা আইপিপিএ স্বাক্ষর করেছে। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬-এর উদ্বোধনী পর্বে আজ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং হংকং সরকারের পক্ষে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই এতে সই করেন।

চুক্তির ফলে উভয় পক্ষের বিনিয়োগকারী ও তাদের পুঁজির পারস্পরিক সুরক্ষা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরি এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে। বর্তমানে হংকং বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস।

নতুন চুক্তির ফলে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ বাড়তে পারে, বিশেষত তৈরি পোশাক, বস্ত্র ও অন্যান্য সম্ভাবনাময় খাতে। গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশ প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছে; এর মধ্যে ২০২৫ সালেই এসেছে ১২২ মিলিয়ন ডলার। সংশ্লিষ্টদের মতে, আইপিপিএ বিনিয়োগ সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক করবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য ঘাটতি কমাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।