Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানকে ঘিরে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে এ অবরোধ কার্যকর হবে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী বেসামরিক জাহাজের জন্য খোলা থাকবে, তবে কোনো সামরিক জাহাজ চলতে দেওয়া হবে না। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে রেখেছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটিয়ে বৈশ্বিক অস্থিরতা সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে কাতার ও সৌদি আরব বিকল্প পথ খুঁজছে। কাতার সমুদ্রপথে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে, আর সৌদি আরব জানিয়েছে তাদের পূর্ব-পশ্চিম পাইপলাইন এখন পূর্ণ সক্ষমতায় সচল। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এই পাইপলাইনটি প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারে। পাশাপাশি মানিফা তেলক্ষেত্র থেকেও প্রতিদিন অতিরিক্ত ৩ লাখ ব্যারেল তেল সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংকটকালীন এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো তাদের অর্থনীতি সচল রাখতে বিকল্প রুট ও নতুন কৌশলের ওপর নির্ভর করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।