ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে মঙ্গলবার আটক করেছে পুলিশ। ভাঙা ব্রিজ এলাকায় প্রায় ৩৫ থেকে ৪০ জন ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করলে নিয়মিত টহলরত পুলিশের সামনে পড়ে। পুলিশ ধাওয়া দিলে ১৩ জনকে আটক করা হয় এবং কয়েকজন পাশের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের অধিকাংশই সাভার পৌর এলাকার বাসিন্দা। আটকরা হলেন সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুণ্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। প্রথম চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক এবং বাকি নয়জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।