Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রয়োজনীয় সংস্কার থেকে পিছিয়ে যায়, তবে জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজারের বিডিএল ভবনে ‘ভয়েস অব রিফর্ম’ আয়োজিত নাগরিক সংলাপে তিনি এ সতর্কবার্তা দেন। সংলাপের আলোচ্য বিষয় ছিল বিচার বিভাগের স্বাধীনতা ও গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ স্থগিতের প্রভাব।

হাসনাত বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের জন্য, কোনও ব্যক্তিকে সরানোর জন্য নয়। তিনি উল্লেখ করেন, বর্তমান ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখলে ভবিষ্যতে আবারও স্বৈরাচারী শাসন ফিরে আসতে পারে। মানবাধিকার কমিশনের অধ্যাদেশ কার্যকর না হলে তদন্তের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে যাবে, যা ন্যায়বিচারের পরিপন্থি বলে তিনি মন্তব্য করেন।

সংলাপে মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদরা বিচার বিভাগের স্বাধীনতা দ্রুত নিশ্চিত করার আহ্বান জানান এবং সংস্কার বিলের অগ্রগতি বিলম্বিত না করার পরামর্শ দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।