Web Analytics

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বুধবার জাতীয় সংসদে জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি চিকিৎসক পদের মধ্যে ৯ হাজার ৪০৭টি শূন্য রয়েছে। তিনি আরও জানান, নার্সের ৫ হাজার ৩২টি এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর ৮ হাজার ৭৮৪টি পদও শূন্য রয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য দেন।

মন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৩ হাজার ২১১টি চিকিৎসক পদের মধ্যে ৫ হাজার ৭৮২টি শূন্য, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ৬৭০টি এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ১ হাজার ৭০৭টি পদ শূন্য রয়েছে। বর্তমানে সারা দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে, প্রতিটি ক্লিনিকে বছরে ২ লাখ ৪৭ হাজার ৯০০ টাকার ওষুধ সরবরাহ করা হয়।

তিনি আরও জানান, ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি পোল্ট্রি ও মাছের খাদ্য মানুষের শরীরে ক্যান্সারসহ জটিল রোগের ঝুঁকি তৈরি করে। এ ঝুঁকি মোকাবিলায় সরকার ট্যানারি শিল্পকে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।