Web Analytics

ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) শুক্রবার ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো শহরের দিকে ধেয়ে যাচ্ছে।

ইরানি গণমাধ্যম আরও জানায়, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ইসরাইলি দূতাবাসেও হামলা চালানো হয়েছে। এই হামলা ফিন্যান্সিয়াল হারবার টাওয়ার বাণিজ্যিক কমপ্লেক্সে সংঘটিত হয়। একই সঙ্গে কুয়েতজুড়ে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে এবং শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় পুরো অঞ্চলেই তেহরান হামলা চালিয়েছে বলে জানানো হয়।

তবে বেশির ভাগ হামলাই প্রতিহত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।