Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বা বিজেসির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার কথাও বলেন তিনি।

সাক্ষাতে দেশের সম্প্রচার সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের দুঃসময়ে পাশে থাকার স্মৃতি উল্লেখ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বদলে গণতন্ত্রচর্চা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দেশকে এগিয়ে নিতে পারে।

রাষ্ট্রপতি বলেন, শুধু টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ালেই হবে না, এর গুণগত মানও বজায় রাখতে হবে। তিনি গণমাধ্যমের সমস্যা সমাধানে সংস্কার কমিশন গঠন এবং নীতিনির্ধারকদের দীর্ঘমেয়াদি ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন। ডিজিটালাইজেশন ও স্বনির্ভরতার মাধ্যমে চ্যানেলগুলোকে টেকসই করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান জানান। বিজেসির কল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে আয়বৃদ্ধির কর্মসূচি নেওয়ার পরামর্শও দেন তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।