Web Analytics

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী রাকিব হাসান মৃত্যুর পর বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকায় উত্তীর্ণ হয়েছেন। রোববার (১৫ মার্চ) প্রকাশিত ভাইভা পরীক্ষার ফলাফলে তার নাম দেখা যায়। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভুগে তিনি গত ২২ নভেম্বর রাতে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত বছরের ২৫ অক্টোবর বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলে রাকিব নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তীর্ণ হওয়ার খবর জানিয়েছিলেন। তখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ভাইভা পরীক্ষায় অংশ নেন এবং আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেন।

জীবনের লড়াইয়ে হেরে গেলেও ভাইভা পরীক্ষার ফলাফলে তার নাম স্থান পাওয়ায় মৃত্যুর পরও আইনজীবী হওয়ার স্বপ্নের স্বীকৃতি রেখে গেলেন রাকিব হাসান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।