Web Analytics

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে বোমাতঙ্ক দেখা দিয়েছে। স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমাসদৃশ কিছু থাকার সন্দেহে পুলিশ এলাকা ঘিরে রেখেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শনিবার দুপুর ১২টার দিকে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে ঘটনাটির তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, ব্যাগটির ভেতরে সত্যিই বোমা রয়েছে কি না, তা তখনও নিশ্চিত হওয়া যায়নি। বস্তুটি পরীক্ষা করার জন্য সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।