Web Analytics

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন কমিটি চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ করে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির প্রতিনিধিরা বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত পাঁচ মাসে চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতির মূল্যায়ন’ শীর্ষক সভাটির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন লিখিত বক্তব্যে বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। সংগঠনটি সেই কর্মসূচিকে স্বাগত জানিয়ে চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানিয়েছিল।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারের ৩১ দফার বহুজাতিক ও বহুত্ববাদী ‘রেইনবো নেশন’ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করা জরুরি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নিরাপত্তার অজুহাতে অঞ্চলটির অতিমাত্রায় সামরিকীকরণের অভিযোগ করেন এবং অংশীজনদের সম্পৃক্ত করতে দ্রুত জাতীয় কমিশন গঠনের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।