Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোছা. আলেয়া বেগম নামে ৭০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে এবং এর হেলপার মো. মনির হোসেনকে, ৪০, আটক করেছে।

নিহত আলেয়া বেগম খুলনার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় কালাম নামের এক ব্যক্তির বাসায় মেয়ের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক মো. উদয়, ৩৫, কৌশলে পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কাভার্ড ভ্যান ও চালকের সহকারী পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পলাতক চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।