নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও অভিজ্ঞ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়ার। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় বর্মার স্থলাভিষিক্ত হবেন। পদ্মাপারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
গুজরাটি পরিবারে জন্ম হলেও ত্রিবেদীর বেড়ে ওঠা বাংলায়, এবং তিনি সাবলীলভাবে বাংলা বলতে পারেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংস্কৃতিক বোঝাপড়া ঢাকায় সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশের কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনিক দক্ষতার পাশাপাশি রাজনৈতিক সংবেদনশীলতার প্রয়োজনীয়তাও এতে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে মোদি সরকারের এই সিদ্ধান্তে রাজনৈতিক ও কূটনৈতিক ভারসাম্যের বার্তা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা ভোটের পর হতে পারে, তবে দিল্লির প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনরুদ্ধারের নতুন প্রচেষ্টার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।