Web Analytics

ইরানে ২৭ জুনের পর থেকে শুরু হওয়া নতুন মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। উভয় দেশই পরস্পরের স্বার্থ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। চলতি বছরের জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সংঘাত অব্যাহত রয়েছে।

মার্কিন হামলার জবাবে ইরানের সামরিক বাহিনী কুয়েত, জর্ডান, বাহরাইন ও ওমানের তেল ও গ্যাস স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা টানা সপ্তম দিনের মতো অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।