Web Analytics

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের ব্যবহার কমাতে বাংলাদেশ সরকার নতুন নির্দেশনা জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়ে সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরিচালনার নির্দেশ দিয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয় বা বিভাগের আয়োজিত প্রোগ্রামে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে হবে। বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়ালভাবে সম্পন্ন করতে হবে। এতে সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা যাবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে এবং সংশ্লিষ্টদের তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।