Web Analytics

বিচার বিভাগের স্বাধীনতা, সংস্কার এবং কার্যকর দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠনে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গত এক মাসেও দুদকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি, ফলে কমিশনের কার্যকারিতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তিনি বলেন, অতীতে শাসন ব্যবস্থায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি দেখা গেছে এবং সরকারের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার সদিচ্ছা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারি দলের মহাসচিব সম্প্রতি বলেছেন যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, এবং টিআইবি সরকারের এই অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চায়।

সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও মো. বদিউজ্জামান উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।