Web Analytics

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে ফিফার সঙ্গে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চুক্তি সম্পন্ন করেছে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভ্যাট ও আয়করসহ মোট খরচ দাঁড়িয়েছে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা, তবে বিটিভিকে এই অর্থ পরিশোধ করতে হবে না। টেলিকম অপারেটর, স্যাটেলাইট চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের কাছে সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে প্রায় পুরো অর্থ উঠে এসেছে। ফলে নামমাত্র খরচে বিটিভি বিশ্বকাপের খেলা সম্প্রচার করতে পারবে।

প্রতিমন্ত্রী আরও জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় ও নীতিমালার আলোকে ফিফার সঙ্গে যৌক্তিক মূল্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা জনগণের জন্য আনন্দের সংবাদ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।