Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদে পেশ করা ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বলে মন্তব্য করেছে। এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এমপি বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার প্রায় ২.৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতি সাড়ে ৪.৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। প্রস্তাবিত ৬.৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা সম্ভব নয় এবং রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এনসিপির এই মন্তব্যে সরকারের বাজেট বাস্তবায়ন সক্ষমতা ও প্রকৃত ঘাটতির মাত্রা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।