Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ বা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। পবিত্র আশুরা উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। তিনি সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে পালিত হয় পবিত্র আশুরা, যা ইসলামের ইতিহাসে এক অনন্য তাৎপর্যপূর্ণ দিন। কারবালার ঘটনা মানব ইতিহাসে সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও নৈতিক দৃঢ়তার প্রতীক হিসেবে চিরস্মরণীয়। হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ কারবালাকে সত্য ও ন্যায়ের সংগ্রামের এক অবিনাশী প্রতীকে পরিণত করেছে।

বাণীতে প্রধানমন্ত্রী ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবার ও সঙ্গীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।