Web Analytics

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সংসদে জনগুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যুতে বিরোধীদলীয় সদস্যদের আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না। সোমবার সংসদ অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীকে তেলবাজি করে কবিতা আবৃত্তির জন্য সময় দেওয়া হলেও গঠনমূলক সমালোচনার সুযোগ মিলছে না।

হাসনাত বলেন, একটি সম্পূরক প্রশ্ন করার জন্য তাঁকে ১৯ মিনিট হাত তুলে থাকতে হয়েছে এবং বিরোধীদের প্রশ্ন নোটিশ হিসেবেও রাখা হয় না। তিনি অভিযোগ করেন, গার্মেন্টস খাতের সমস্যা নিয়ে রোববার আলোচনার কথা থাকলেও স্পিকার হঠাৎ অধিবেশন মুলতবি করেন। পরে সোমবারের কার্যতালিকাতেও বিষয়টি রাখা হয়নি, যদিও তা অর্ডার অব দ্য ডে-তে ছিল বলে তাঁর দাবি।

তিনি বলেন, দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বাড়লেও শ্রমিকদের বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় অসন্তোষ তৈরি হয়েছে। গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া এবং ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অফিসে দুর্নীতি ও ঘুষের কারণে মালিকরাও সংকটে আছেন বলে তিনি উল্লেখ করেন। জাতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় এড়িয়ে তুচ্ছ ও সুবিধাজনক বিষয় বেছে নেওয়ার অভিযোগও করেন তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।