Web Analytics

মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ বৈঠক হবে বলে তিনি শনিবার দুপুরে জানান।

সংসদ সচিবালয় ও ক্ষমতাসীন দলের একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সম্ভাব্য প্রার্থী নিয়ে বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নাম রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে এসেছে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে নির্বাচনে দলটির সিদ্ধান্তই নির্ধারক হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।