Web Analytics

পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় উদ্ধার করতে পাঁচ থেকে ১০ বছর লাগতে পারে। দেওয়ানি প্রক্রিয়ায় সময় লাগতে পারে তিন থেকে পাঁচ বছর। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের যুক্ত করে সম্পদ উদ্ধারের কৌশল হালনাগাদ করছে।

তিনি বলেন, বিদেশে সম্পদ উদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশে কোনো কাজ অপরাধ হলেও অন্য দেশে তা অপরাধ হিসেবে গণ্য না-ও হতে পারে, ফলে আইনি জটিলতা তৈরি হয়। ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর আইনি কার্যক্রম শুরু হয়। কূটনৈতিক চ্যানেলে পাঠানোর জন্য পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএ আবেদনও প্রস্তুত করা হচ্ছে।

ব্যাংক খাতের পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রথমে খেলাপি ঋণসংক্রান্ত দেওয়ানি মামলা নিয়ে কাজ চলছে। গত আগস্টে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ে প্রায় ৪০টি প্রতিষ্ঠান বিবেচনায় নেওয়া হয়েছে। দেশে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে। যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অবরুদ্ধের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ; তবে চূড়ান্ত আইনি প্রক্রিয়া চলমান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।