Web Analytics

ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা শনিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় জাদুঘরের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করেছেন। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ঢাকায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, এটি পরিকল্পিত হামলা ছিল এবং সাংবাদিকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, পুলিশের পোশাক পরিবর্তন হলেও তাদের আচরণ পরিবর্তন হয়নি। তারা দাবি করেন, ডিসি মাসুদের উপস্থিতিতে এবং তার সম্মতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা হয়েছে। মাল্টিমিডিয়া সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়। বক্তারা ঘোষণা দেন, বিচার না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য দেন এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।