জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর অল্প সময় পরই এই খবর আসে। ১৮ মে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে সনিকা জানান, আগামী কয়েক দিনের জন্য এটাই তার ঘর হবে।
তার অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেন। ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করে সনিকা অল্প সময়েই সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন। ২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিকভাবে নজর কাড়েন এবং ২০১৩ সালে শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে হিসেবে সম্মাননা পান। ২০১৫ সালে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও পরিচিতি পান।
কারিনা কায়সারের মৃত্যুর পর সনিকাসহ দুই শিল্পীর হেপাটাইটিস-এ আক্রান্ত হওয়ার ঘটনায় শোবিজ অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।