Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ছিঁড়ে ফেলেছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আবু তৈয়ব হাবিলদার। সোমবার দুপুরে তিনি সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভাঙেন এবং ছবি ছিঁড়ে ফেলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক শিক্ষার্থী।

ঘটনার কারণ ব্যাখ্যা করে আবু তৈয়ব বলেন, ইতিহাসের খলনায়কদের ডাকসুতে রাখা হবে না। তিনি বলেন, এটি জিন্নাহর বাংলাদেশ নয়; এটি শেখ মুজিব, ভাসানী ও জিয়াউর রহমানের বাংলাদেশ। তিনি আরও বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন, তাঁদের ইতিহাস, বিশ্ববিদ্যালয় এবং প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।

ছবি ভাঙার আগে তিনি বলেন, কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। আবু তৈয়বের ভাষ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তখন এর প্রতিবাদ করে ওই সিদ্ধান্ত না মানার কথা বলেছিলেন। তিনি ২০০১-০২ শিক্ষাবর্ষে উর্দু বিভাগে পড়াশোনা করেন এবং ডাকসু নির্বাচনে আলোচিত ও বয়োজ্যেষ্ঠ ভিপি প্রার্থী ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।