Web Analytics

ইরান ইসরাইলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাগুলোর ওপর ড্রোন হামলার দায় স্বীকার করেছে। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, রোববার সকালে ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাগুলো তাদের সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। তবে ইরান এখনো নির্দিষ্ট করে জানায়নি হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলো কোথায় ছিল বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাটি নিয়ে ইসরাইলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।