Web Analytics

ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে। ইরাকের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার চলমান ঝুঁকির কারণে এই নির্দেশ জারি করা হয়েছে। একই সঙ্গে বাগদাদের দূতাবাস ও এরবিলের কনস্যুলেট জেনারেলে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আকাশপথ বন্ধ থাকায় নাগরিকদের জর্ডান, কুয়েত, সৌদি আরব বা তুরস্কের মাধ্যমে স্থলপথে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে, বিশেষ করে কুর্দি অঞ্চলে, মার্কিন নাগরিক ও ওয়াশিংটনের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি ইরাকে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে এবং কূটনৈতিক কার্যক্রমের ওপর প্রভাব ফেলতে পারে।

ক্রমবর্ধমান হামলা ইরাক ও আশপাশের অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।