Web Analytics

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা যাচাইহীন তথ্য প্রচার ও শেয়ার না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে—এমন একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বা সমন্বয় কমিটির কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

জনস্বার্থে সবাইকে গুজব ছড়ানো থেকে বিরত থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।