Web Analytics

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে দিনাজপুরে একটি স্কুল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সোমবার সকালে দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্লাস্টিক দূষণের পরিবেশগত ও জনস্বাস্থ্যগত ঝুঁকি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন। বক্তব্য দেন সহকারী শিক্ষক সুফিয়া বেগম ও জ্যোতির্ময়ী সরকার এবং শিক্ষার্থী প্রতিনিধি আয়শা সিদ্দিকা ও ঋত্তিকা পাল। বেলার নেটওয়ার্ক সদস্য কংকন কর্মকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মোট ৫১ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং প্লাস্টিক দূষণমুক্ত, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।