Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রসুলপুর এলাকার সিএসআরএম রোলিং মিল কারখানায় বুধবার দুপুরে ভাট্টিতে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন। দগ্ধরা হলেন মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। শ্রমিকরা জানান, পুরোনো ময়লা লোহা গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের ফুলকি ছিটকে তাদের শরীরে পড়ে। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শ্রমিকদের দাবি, পুরোনো লোহা পোড়ানোর সময় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে, তবে আগুন বাইরে না ছড়ালে ফায়ার সার্ভিসকে জানানো হয় না। কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, বিষয়টি তার জানা নেই, তবে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।