Web Analytics

সরকারের অনুমতি পেলে প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটি বলেছে, এই বক্তব্য আইনের শাসন ও সংবিধানের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার বিপজ্জনক চেষ্টা। এনসিপি অবিলম্বে আইজিপির অপসারণ দাবি করেছে।

এনসিপির ভাষ্য, সরকারের অনুমোদন বা অনুমতি দিয়েও কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বৈধ করা যায় না। দলটি বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেছে, আইজিপির বক্তব্য সেই অঙ্গীকারের সঙ্গে দ্বিচারিতা। তাদের মতে, এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে প্ররোচিত করতে পারে।

বিবৃতিতে এনসিপি বলেছে, বাংলাদেশের পেনাল কোড ও পুলিশ আইনে বেআইনি সরকারি নির্দেশ পালনে পুলিশ প্রশাসন বাধ্য নয়। দলটি পুলিশকে বেআইনি চর্চা থেকে মুক্ত করে জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সংস্কারের আহ্বান জানিয়েছে। জুলাই সনদে বর্ণিত পথে অবিলম্বে পুলিশ কমিশন গঠনের দাবিও জানিয়েছে তারা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।