Web Analytics

দায়িত্ব নেওয়ার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এ কারণে তার সুস্থতা ও অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। পশ্চিমা গণমাধ্যমও একই দাবি করে, যদিও তেহরান এসব অস্বীকার করে তার অবস্থান স্পষ্ট করেনি।

এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, রাশিয়ার রাজধানী মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং সেখান থেকেই তিনি ইরাকি জনগণ ও নওরোজ উপলক্ষে বার্তা পাঠান। উভয় বার্তাই রাষ্ট্রীয় গণমাধ্যমে অন্য একজন পাঠ করে শোনান।

অবশেষে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ আরটিসিভিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান, মোজতবা খামেনি ইরানেই আছেন। তিনি বলেন, নিরাপত্তার কারণে জনসমক্ষে না এলেও ইরানি নেতৃত্ব বারবার নিশ্চিত করেছে যে নতুন নেতা দেশের ভেতরেই নিরাপদ স্থানে অবস্থান করছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।