Web Analytics

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণে ভারত অস্বীকৃতি জানালে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছয় দিনের পাকিস্তান সফরকালে তিনি এ কথা বলেন বলে বৃহস্পতিবার বিবিসি উর্দু জানিয়েছে। তিনি আরও বলেন, হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭৯ বছর বয়সি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তাকে ফিরিয়ে আনতে ঢাকা কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে আসছে। ভারত বাংলাদেশের পাঠানো অনুরোধ পাওয়ার কথা স্বীকার করলেও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

ভারত জানিয়েছে, প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণা প্রসঙ্গে স্পিকার বলেন, সমর্থকদের উজ্জীবিত রাখার জন্য এমন কথা বলা হয়েছে। তিনি দাবি করেন, আগামী ১০ বছরেও হাসিনা দেশে ফিরবেন না। তবে হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।