Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রোববার স্বাক্ষরিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, চুক্তি স্বাক্ষরিত হলেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হতে পারে এবং তারা ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে।

তবে ইরান চুক্তি স্বাক্ষরের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত নয় এবং এটি রোববার হবে না। তার বক্তব্য ট্রাম্পের ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।

ট্রাম্প আরও বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত থেকে উপযুক্ত সময়ে ‘নিউক্লিয়ার ডাস্ট’ সংগ্রহ করে তা ধ্বংস করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।