ভারতে ‘ভোট চুরি’র অভিযোগে লন্ডনে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার গভীর রাতে দেওয়া এক পোস্টে তিনি জানান, লন্ডনে পৌঁছেছেন এবং শনিবার দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারের বাইরে বিক্ষোভে অংশ নিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন। সমাবেশস্থল হিসেবে তিনি মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনের জায়গার কথা উল্লেখ করেন।
পোস্টে রাঠি লন্ডনে অবস্থানরত ব্যক্তিদের বিক্ষোভে যোগ দেওয়ার অনুরোধ করেন। তিনি বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। হিন্দিতে লেখা পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক মহলে ঢাক পেটানোর সময় এসেছে। পোস্টের শেষে তিনি ‘জয় হিন্দ’ লেখেন।
লন্ডনের এই কর্মসূচির ঘোষণা আসে দিল্লিতে একটি বিক্ষোভ কর্মসূচির আগে পুলিশ রাঠিকে আটকের এক সপ্তাহ পর। গত সপ্তাহে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়। ককরোচ জনতা পার্টি বা সিজেপি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ওই বিক্ষোভের ডাক দিয়েছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।