Web Analytics

চলমান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে এবারের ঈদুল ফিতর মধ্যপ্রাচ্যে আনন্দের বদলে উদ্বেগ ও শোকের আবহে পালিত হচ্ছে। বৈরুত থেকে দুবাই ও জেরুজালেম পর্যন্ত মুসলমানদের মধ্যে উৎসবের চেয়ে আতঙ্কই বেশি। লেবাননের আজিজা আহমেদ জানান, যুদ্ধ ও আকাশচুম্বী দামের কারণে এবারে উদযাপনের কিছুই নেই। তার পরিবারসহ অনেকেই বাস্তুচ্যুত ও আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হওয়ার পর উপসাগরীয় দেশগুলোতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিরাপত্তার কারণে কুয়েত ঈদের সময় নাটক, কনসার্ট ও বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে, কাতার সব জনসমাবেশ স্থগিত রেখেছে এবং সংযুক্ত আরব আমিরাত মসজিদের ভেতরে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদসহ পবিত্র স্থান বন্ধ থাকায় ফিলিস্তিনিদের ঈদও অপূর্ণ রয়ে গেছে। তবে বাহরাইনসহ কিছু স্থানে মানুষ স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কেউ কেউ পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।