Web Analytics

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশ্লেষকেরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের পোশাকশিল্প টিকিয়ে রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, শিল্পটি একসঙ্গে চার ধরনের চাপে রয়েছে—রপ্তানি বাজারের চাহিদা, পণ্যের নিম্নমুখী মূল্য, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকের জীবনযাত্রার ব্যয়। বুধবার ঢাকার কারওয়ানবাজারে ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক সংলাপে এসব মত উঠে আসে।

বক্তারা বলেন, নতুন ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরির ফলে বাংলাদেশ ভিয়েতনাম ও ভারতের মতো কয়েকটি প্রতিযোগী দেশের কাছাকাছি এসেছে, যা ইতিবাচক অগ্রগতি। সামগ্রিক বাস্তবতায় শ্রমিকদের এই মজুরি মেনে নেওয়া উচিত বলেও তাঁরা মন্তব্য করেন। ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের আমদানি তথ্য তুলে ধরেন।

সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, জীবনযাত্রার মান ও ব্যয়ের নির্ভরযোগ্য তথ্য না থাকায় বর্তমান মজুরি নির্ধারণ প্রক্রিয়া আদর্শ নয়। তিনি বার্ষিক মূল্যায়নভিত্তিক স্থায়ী মজুরি সমন্বয় ব্যবস্থা চান। অর্থনীতিবিদ মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়া প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা সম্ভব নয় এবং অন্য রপ্তানি খাতেও সরকারের মনোযোগ প্রয়োজন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।