Web Analytics

রাজধানীর মোহাম্মদপুরে খতনা করতে গিয়ে নয় বছর বয়সী এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে করা মামলায় ফার্মেসি মালিক খলিলুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন সূত্রে জানানো হয়, রিমান্ড ও জামিনের আবেদন নিয়ে উভয় পক্ষের শুনানি শেষে আদালত উভয় আবেদনই নামঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২২ মার্চ সকালে শিশুটিকে ঢাকা উদ্যান এলাকার ‘খলিল মেডিকেল’-এ খতনা করানোর জন্য নিয়ে যাওয়া হয়। খতনার সময় চিকিৎসকের অবহেলায় শিশুটির পুরুষাঙ্গের সামনের অংশ কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাকে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শিশুটির নানা ১০ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ওইদিন সন্ধ্যায় খলিলুর রহমানকে গ্রেপ্তার করে পরদিন কারাগারে পাঠানো হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, আসামিকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।