Web Analytics

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবৈধভাবে বহন করা ছয় ড্রাম ডিজেলসহ একটি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। বৈধ কাগজপত্র না থাকায় শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামের শাহজাহান সিরাজের ছেলে শাহজালাল সবুজ (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঢাকা–পাবনা মহাসড়কের শ্যামলীপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় পিকআপে থাকা ছয় ড্রাম ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল পরে উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ জ্বালানি পরিবহন রোধ ও জ্বালানি বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালিত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।